মুক্তির আগেই যে কারণে আলোচনায় ‘রামায়ণ’

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৩:২৮

সংগৃহীত ছবি 

মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার জন্ম দিয়েছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রিতে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে। মুক্তির প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ছবিটি ঘিরে এমন সাড়া নির্মাতাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

 

 

ট্রেড বিশেষজ্ঞদের শুক্রবারের হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৮ কোটি ১৬ লাখ রুপি। তবে এর মধ্যে নির্মাতাদের পক্ষ থেকে সংরক্ষিত বা বিশেষ বরাদ্দের আসনও রয়েছে। সেগুলোর হিসাব বাদ দিলে সাধারণ দর্শকদের টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপি।

 

 

অগ্রিম বুকিংয়ের তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রথম দিনের জন্য ছবিটির ৩ হাজার ৯৪৪টি প্রদর্শনী নির্ধারিত হয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন পূর্ণ হয়েছে বলে জানা গেছে। শহরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। দর্শকদের আগ্রহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের দামও।

 

 

মুম্বাইয়ে কয়েকটি প্রদর্শনীর জন্য টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত। তবে এই দাম মূলত ৫ থেকে ৭ নভেম্বরের বিশেষ রিক্লাইনার আসনের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলকভাবে কম। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।

 


ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান সেই আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির আগে টিকিট বিক্রির এই গতি অব্যাহত থাকলে প্রথম দিনেই উল্লেখযোগ্য আয় করতে পারে ‘রামায়ণ’।

 

 

তবে শেষ পর্যন্ত ছবিটি কতটা ব্যবসা করবে, তা বোঝা যাবে মুক্তির পর দর্শকদের উপস্থিতি ও বক্স অফিসের প্রকৃত হিসাব থেকে।
সূত্র: সমকাল .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার