অতি তীব্র ঘূর্ণিঝড় রূপ নিতে পারে অর্ণব

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৩২

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টি হয়েছে। এটি অতি তীব্র ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

 

এই জলবায়ু গবেষক লিখেছেন, মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ২৪ ঘণ্টার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে (আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারিকৃত সর্বশেষ তথ্য অনুসারে)। এ ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। পূর্ব নির্ধারিত এ নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ।  আমেরিকান মহাকাশ গবেষণাসংস্থা নাসার জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে- আজ, ২৬ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৯ টার সময় ঘূর্ণিঝড় অর্ণবের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশকমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘূর্ণিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। 

 

 

 

তিনি লিখেছেন, ঘূর্ণিঝড় অর্ণব আগামীকাল সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতে মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করার আশঙ্কা করা যাচ্ছে যখন এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। দমকা হাওয়াসহ যা ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠার আশঙ্কা করা যাচ্ছে। আগামী বুধবার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওরিশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

সূত্র: যুগান্তর.কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার