প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৪
সংগৃহীত ছবি
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন হালকা চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এই টেস্টে তাই খেলা হচ্ছে না তার । ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না।
মুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও দুই পেসারের সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে। এর সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার রোস্টন চেজও আছেন একাদশে। এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। স্পিন বিভাগে তার সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। পেস আক্রমণে তাদের ভরসা জেডেন সিলস ও শামার জোসেফ। একাদশে নেই অভিজ্ঞ কিমার রোচ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।
সূত্র: সমকাল .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন