প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০৫
সংগৃহীত ছবি
মিরপুর টেস্টের প্রথম সেশনটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাঞ্চে যাওয়ার আগে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান তুলেছে স্বাগতিকরা। শুরুতে তানজিদকে ফেরায় সফরকারীরা। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের ৫৯ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়। মুমিনুল ৫১ বলে ২৮ রান করে ফিরলেও সাদমানকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাঞ্চে যাওয়ার সময় সাদমান ৪০ ও শান্ত ১২ রানে অপরাজিত আছেন।
থিতু হয়েও ফিরলেন মুমিনুল
থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৫১ বলে ২৮ রান করে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। ওয়ারিক্যানের বলে মিড-অফে আলজারি জোসেফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মুমিনুলের বিদায়ে ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। সাদমান ইসলাম ৩১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রানে ব্যাট করছেন।
তানজিদের বিদায়ে ভাঙল টাইগারদের ওপেনিং জুটি
দলীয় ৯ রানে জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে স্লিপে ধরা পড়লেন তানজিদ। তার বিদায়ে ভাঙ্গে টাইগারদের ওপেনিং জুটি। ২৩ বলে ৭ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক। ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। ১৭ বলে ১ রানে খেলছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন হালকা চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এই টেস্টে তাই খেলা হচ্ছে না তার । ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না।
মুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও দুই পেসারের সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে। এর সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার রোস্টন চেজও আছেন একাদশে। এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। স্পিন বিভাগে তার সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। পেস আক্রমণে তাদের ভরসা জেডেন সিলস ও শামার জোসেফ। একাদশে নেই অভিজ্ঞ কিমার রোচ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।
সূত্র: সমকাল .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন