প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৫:১৪
ছবি : সংগৃহীত
নারীদেরকে যদি সুযোগ দেয়া হয়, বিদেশে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সম্মেলনের সমাপনীতে যোগ দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, নারী উদ্যোক্তারা বিশেষ কোন সুবিধা চাচ্ছেন না। তারা তাদের অধিকার আদায় করতে চাচ্ছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেদিন তারা সত্যিকারের সমান অধিকার পাবেন, সেদিনই দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ব্যবহার যাতে বিদেশে বাড়ানো যায়, এজন্য মিশনগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
দেশের উন্নয়নে ও অর্থনৈতিক উন্নয়নে নারীদেরকে যুক্ত করা না গেলে, সরকারের লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন করতে হলে, নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে। নারী উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান প্রক্রিয়া সহজিকরণ করাসহ তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া দরকার, যোগ করেন শামা ওবায়েদ ইসলাম।
সূত্র: সময় টিভি.কম
জাতীয় থেকে আরো পড়ুন