কেয়ার বাংলাদেশের ৭৫তম বর্ষপূর্তি

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৪ ১৪:১৪

পঁচাত্তর তম বর্ষপূর্তি উদযাপন করেছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ। এ উপলক্ষে সোমবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাস, বর্তমান অবস্থা ও পরিকল্পনা তুলে ধরেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ।

১৯৪৯ সালে যাত্রা শুরু পর একাত্তরে স্বাধীনতার পর যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেয়ার বাংলাদেশ। কয়েক দশকে হয়ে উঠেছে দেশের উন্নয়নের বিশ্বস্ত অংশীদার। বর্ষপূর্তি উপলক্ষে কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও মিশেলনান ভিডিও বার্তায় বলেন, 'কেয়ারের সৃজনশীলতা ও উদ্ভাবন আমাদের এমনভাবে এগিয়ে নিচ্ছে, যা পরিবর্তন ঘটানোর অন্যরকম মান স্থাপন করেছে এবং ভবিষ্যতেও করবে। সামনে আরও বড় পরিসরে কার্যক্রম চলমান থাকবে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড এসলিম্যান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, কেয়ার এশিয়ার রিজিওনাল ডিরেক্টর রমেশসিং প্রমুখ।

বর্ষপূর্তি সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার