পরিবেশের অবক্ষয় ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে: শারমিন মুরশিদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫ ২১:০৫

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, পরিবেশের অবক্ষয় চরম বিপর্যয় পর্যায়ে গেছে। পরিবেশের অবক্ষয় ঠেকাতে পরিবেশকে কেন্দ্র করে জরুরি অবস্থা ঘোষণা করা এখন জরুরি।

জোড়াতালি দিয়ে পরিবেশের অবক্ষয় রোধ করা যাবে না। এজন্য ডায়নামিক উদ্যোগ লাগবে। পরিবেশ রক্ষার জন্য হাইপ তুলতে হবে। একসঙ্গে সবাই মিলে পরিবেশ ধ্বংসরোধ করা সম্ভব।


রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্মেলন কক্ষে ‘সিলেট অঞ্চলের পরিবেশ বিপর্যয় ও সামাজিক অভিঘাত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘পরিবেশ ধ্বংসকারীদের চরম শাস্তি দিতে হবে। একটি নদী ধ্বংসের মাধ্যমে একটি পুরো কমিউনিটি মারা যায়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে পরিবেশযোদ্ধা তৈরি করা হবে।’
তিনি বলেন, ‘আমরা এই অবস্থায় আছি নিষ্ঠুর সমাজব্যবস্থার জন্য। এটা সহজে ভাঙা যায় না, কিন্তু ভাঙা যায়। যার উদাহরণ ৫ আগস্ট। আমি বলব, যারা ব্যাংক লুট করেছিল, নানা অন্যায় করে পার পেয়েছে তারাই পরিবেশ ধ্বংস করছে। তাদের সবার চরিত্র এক।’


পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আয়োজনে সভায় ধরা সিলেটের আহ্বায়ক ড. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ধরার আহ্বায়ক রাশেদা কে চৌধুরী, ধরার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ।


ধরা সিলেটের সদস্যসচিব আব্দুল করিম কিমের সঞ্চালনায় সভার মূল বক্তব্য উপস্থাপন করেন ধরার কেন্দ্রীয় সদস্যসচিব শরীফ জামিল।

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার