প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২২:২৮
জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী—স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার উজ্জ্বলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— শামছুল আলম (৪০) ও তার স্ত্রী সুজিনা বেগম (৩৭)। শামছুল আলমের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সর্দারপুর গ্রামে। বর্তমানে তারা জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে বসবাস করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, এ ঘটনায় সোমবার জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন