প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২২:৪৩
কী এক নীলাভ স্নায়ু দিয়ে
দেখছি তোমাকে,
পিঁপড়ের ডিমের মতো আমার দুঃখগুলো
তোমার কাছেও দেখি নিরাপদ নয়।
বাসনার চেয়েও মৃত্যুঞ্জয়ী হল এই রাত-
রক্তের অধিক তুমি গন্তব্য পিয়াসী,
কিন্তু দেখো, না বলা কথার স্তূপে ভরে গেছে পথ,
কথা ফুরিয়ে যাওয়া রাতে যদি ডেকে ওঠে সাপ
নিষিদ্ধ গ্রন্থের চেয়েও সাবলীল কোনো ভাষায়,
যদি ঝিঁঝিঁর চোখের মধ্য দিয়ে দেখা যায় চাঁদ,
আর ধরো একটি বকুল গাছ যদি
উদ্দেশ্য প্রণোদিত হয়ে গন্ধ ছড়ায় চারিদিকে,
তবে আমি, এই আমি, তুমি বিনা কোনদিকে যাব?
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন