প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২০:০৭
সংগৃহীত ছবি
লিডিং ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উদ্যোগে গবেষণা প্রকল্পের চুড়ান্ত উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী 'Final Evaluation Presentation of Research Projects' এ সর্বমোট ২২টি গবেষণা প্রকল্পের চুড়ান্ত উপস্থাপনার মধ্যে প্রথমদিন ১০টি এবং দ্বিতীয় দিন ১২টি গবেষণা প্রকল্প উপস্থাপন করেন লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকাল ৪:০০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালার-১ এ 'Research Project Final Presentation and Result Dissemination' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
.
গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পরিমাপক মানদণ্ড উল্লেখ করে অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, প্রতিবছর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করে থাকে। বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে তারা এ র্যাংকিং প্রকাশ করে, গবেষণা হচ্ছে সেই সব মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গবেষণার পরিধি বাড়িয়ে নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে। গবেষণায় বহুবিধ সীমাবদ্ধতা রয়েছে এবং আমাদের দেশে বিশ্বমানের গবেষণা হচ্ছেনা, সেজন্য জাতীয় শিক্ষানীতিতে গবেষণাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গবেষণা বিষয়ে সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করার কথা বলেন তিনি। পরিশেষে তিনি গবেষণা প্রকল্প উপস্থাপন করার জন্য লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ উদ্যোগের জন্য লিডিং ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP)কে সাধুবাদ জানান। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের গবেষণায় আগ্রহ দেখে আগামীতে গবেষণায় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দেন।
রিসার্চ পেপার উপস্থাপনা অনুষ্ঠানে এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফরহাদ রাব্বি, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. বশিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইত্তেখার রহমান।
ইন্টার্নাল মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও লিডিং ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষ অনুষদের ডিন এবং লিডিং ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম, আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং লিডিং ইউনিভার্সিটি রিসার্চ, পাবলিকেশন এন্ড কোলাবোরেশন সেলের পরিচালক রফিকুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থাপনা অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন লিডিং ইউনিভার্সিটি রিসার্চ, পাবলিকেশন এন্ড কোলাবোরেশন সেলের পরিচালক রফিকুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে গবেষকদের মধ্য থেকে মতামত প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. হাফিজুর রহমান খান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. জেহাদুল ইসলাম মনি।
সিলেট থেকে আরো পড়ুন