প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২৩:০৪
ওয়েভ ফাউন্ডেশন এবং ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪টি ক্লাবের মোট ৩০ জন শিক্ষার্থীদের নিয়ে “Bootcamp for Youth Members of University Clubs on MIL, Digital Safety and Constructive Dialogue” শীর্ষক বুটক্যাম্প সম্পন্ন হয়েছে।
২৪ জুলাই ২০২৬ তারিখ সিলেট বিভাগের মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-তে শুরু হওয়া শীর্ষক এই বুটক্যাম্পটি ২৬ জুলাই ২০২৬ বিকেলে শেষ হয়। বুটক্যাম্পে চারটি ক্লাবের মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। ক্লাবগুলো হলো, ঠিয়েটার সাস্ট- শাবিপ্রবি, ইয়ুথ ফর পলিসিস- শাবিপ্রবি, স্পিকার্স ক্লাব- শাবিপ্রবি এবং সঞ্চালন- শাবিপ্রবি ।
ডয়েচে ভেলে একাডেমির প্রশিক্ষক নাইমুর রহমানের তত্ত্বাবধানে পাঁচ জন ফেলো কর্মসূচিটি পরিচালনা করেন। বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সামনে তথ্য বিভ্রান্তি, বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি, গুজব এবং নারীদের বিরুদ্ধে ডক্সিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়া ও তথ্য সাক্ষরতা ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয় এই প্রশিক্ষণে।
অংশগ্রহণকারীরা তথ্য যাচাই, দায়িত্বশীল মতামত প্রকাশ এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের দক্ষতা অর্জনের সুযোগ পান।
প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারাল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস। এসময় শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন, ডিজিটাল দুনিয়ায় যুব সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ । যদি তথ্যের সঠিক ব্যবহার না হয় তবে এর ক্ষতিকর প্রভাব সর্বক্ষেত্রেই ছড়িয়ে পরবে ।
বুট ক্যাম্পটির সমাপনী দিনে ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসন এবং মানব সম্পদ বিভাগের পরিচালক ইফতেখার হোসেন বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আগামী দিনের পথচলা আরও ফলপ্রসূ হবে।”
এছাড়াও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, কমিউনিকেশন এন্ড ষ্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্স এন্ড ডকুমেন্টেশন স্পেশালিষ্ট সাজ্জাদুল করিম, অর্থ কর্মকর্তা ফারহানা আক্তার ।
উল্লেখ্য, “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
ওয়েভ ফাউন্ডেশন এর প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে তরুণরা তথ্যভিত্তিক মতামত গঠন, দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালন এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সিলেট থেকে আরো পড়ুন