প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৯:০১
ছবি. সু.খবর
শাল্লা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়। পরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস—চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুব সোবানী চৌধুরী।
আলোচনা সভার পূর্বে জুলাই যোদ্ধা রিয়ান মিয়া, রেদুয়ান মিয়া ও রুবায়েদ আহমেদকে ফুল দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগের কথা জাতি পরম শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। জুলাইযোদ্ধাদের আদর্শ, সাহস ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও মূল্যবোধে আরো উদ্বুদ্ধ করে তুলবে। একটি আধুনিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল—মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি আলী আমজাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, ছাত্রদল নেতা শাকিল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যগণ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন