জুলাই গণঅভ্যুত্থান দিবসে শান্তিগঞ্জে নানা আয়োজন

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৯:১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন। 

 


উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ্।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের বহিঃপ্রকাশ। তাঁরা শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, দ্য হাঙ্গার প্রজেক্টের পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান, জমিয়ত নেতা খলিলুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, সদস্য মানসুর আহমদ ও প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল।

আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার