জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৯:১৯

সুনামগঞ্জ সরকারি কলেজ

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় কলেজের অডিটোরিয়ামে সুনামগঞ্জ সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— "গণঅভ্যুত্থানের সাফল্য নির্ভর করে নাগরিকের দায়িত্ব পালনের উপর।" এতে পক্ষ ও বিপক্ষ—উভয় দলই যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কাশেম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুজিনা আক্তার রুজি। টাইম কিপারের দায়িত্ব পালন করেন বাকি বিল্লাহ আখঞ্জী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাজিদুর রহমান। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সুনামগঞ্জ সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা মো. জাকির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও উপদেষ্টা মো. ফজলে রাব্বি মিঞা এবং অর্থনীতি বিভাগের প্রভাষক ছাদেকা আক্তার।

 


প্রতিযোগিতায় বিপক্ষ দল চ্যাম্পিয়ন। বিজয়ী দলের প্রথম বক্তা ছিলেন রুবাইয়া শাহরিন নাভা, দ্বিতীয় বক্তা সৌমদিপ এবং দলনেতা হাফসা আক্তার সূচী। অন্যদিকে পক্ষ দল রানারআপ হয়। এ দলের প্রথম বক্তা ছিলেন সাকিলা আহমদ সূচী, দ্বিতীয় বক্তা স্নিগ্ধ সরকার এবং দলনেতা আল ফাহাদ জিসান।
প্রতিযোগিতায় যুক্তি উপস্থাপন, বক্তব্যের দৃঢ়তা ও উপস্থাপনার দক্ষতার জন্য বিপক্ষ দলের দলনেতা হাফসা আক্তার সূচী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার