তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১০:৩০

সু.খবর ছবি

দারিদ্র্য দূরীকরণ, নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে  তাহিরপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে হতদরিদ্রদের ইউপিজি আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তাহিরপুর উপজেলার ১৫০ জন ইউপিজি গ্রাজুয়েট নারী  পুরুষ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম, তুজাম্মিল হক নাসরুম, জয় রায় ও শরবুলা বেগম। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার মহসিন খান ও জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল হোসেন উপস্থিত ছিলেন।

 


ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে তাহিরপুর উপজেলার ১৫০টি হতদরিদ্র পরিবারকে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ওই অর্থ কাজে লাগিয়ে পরিবারের সদস্যরা গত দুই বছর ধরে বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনা করেন। ফলে যেসব পরিবারের আগে আয়ের একটিমাত্র উৎস ছিল, বর্তমানে তাদের একাধিক আয়ের উৎস তৈরি হয়েছে। এর মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

 


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার মহসিন খান বলেন, ইউপিজি কর্মসূচির মূল লক্ষ্য হলো হতদরিদ্র পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং তাদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলা। আমরা চাই, সহায়তা পাওয়ার পর উপকারভোগীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম কাজে লাগিয়ে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করবেন এবং ধীরে ধীরে দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসবেন।তাহিরপুরে ১৫০টি পরিবারের সদস্যরা গত দুই বছর ধরে বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করেছেন। তাদের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ভবিষ্যতেও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিশুদের কল্যাণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে।

 


তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউপিজি কর্মসূচি হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারীদের হাতে সহায়তা তুলে দিয়ে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ফলে অনেক পরিবার আজ স্বাবলম্বী হয়ে উঠেছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার