লিডিং ইউনিভার্সিটিতে ক‍্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২২:৫৩

লিডিং  ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ক‍্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-১ এ লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ‍্যোগে ' Career Synergy-2026, Bridge to Career 1.1 Sylhet Division' শীর্ষক কর্মশালা JCI, Barishal এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই, বরিশালের এক্সেকিউটিভ ভাইস প্রসিডেন্ট ও প্লাটিনাম গ্রুপের হেড অব বিজনেস মো. আকতার হোসেন।

এবারের আয়োজনে ছিল শিক্ষার্থীদের জন‍্য কুইজ প্রতিযোগিতা, যেখানে তারা তাদের ব্যবসায়িক জ্ঞান, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করতে পেরেছে। কুইজ প্রতিযোগিতার পাশাপাশি, এতে জেসিআই (JCI) বরিশাল-এর পরিচালনায় "নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ারের অগ্রগতি ও কর্মসংস্থানযোগ্যতা বিষয়ক মাস্টারক্লাস" শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনও অন্তর্ভুক্ত ছিল, যার মাধ‍্যমে শিক্ষার্থীরা
নেতৃত্বে দক্ষতা উন্নয়ন, সামাজিক উন্নয়নমূলক প্রকল্প এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সাথে পরিচিত হবার সুযোগ পেয়েছে।

সফল ক‍্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী, দায়িত্বশীল, আন্তরিক এবং নৈতিকতার সাথে শৃংখলা মেনে সময়ানুবর্তী হতে হবে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কোন কিছু অর্জন করতে হলে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হলে কার্যকর যোগাযোগে স্থাপনের দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন,  উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড.  সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ ও উন্নত ক‍্যারিয়ার গড়তে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনে তাদের জন‍্য জন‍্য কুইজ প্রতিযোগিতাসহ এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে তিনি এ আয়োজনের জন‍্য লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের ক‍্যারিয়ার গড়তে প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার জন‍্য জেসিআই, বরিশালের প্রতিনিধিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক মো. আকতার হোসেন শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং কর্মসংস্থানযোগ্যতা অর্জনের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে সম্ভাব্য চাকরির সুযোগের জন্য স্নাতক ও এমবিএ শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (CV) সংগ্রহ করেন বিভিন্ন স্বনামধন্য কোম্পানির প্রতিনিধিরা। তাছাড়া অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলতে আকর্ষণীয় পুরস্কারসহ একটি র‍্যাফেল ড্র-এরও আয়োজন করা হয়।

লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে এতে আরো বক্তব্য প্রদান করেন জেসিআই, বরিশালের লোকাল প্রেসিডেন্ট ব‍্যারিস্টার ফারজানা আকতার, ব্রিজ টু ক‍্যারিয়ার ১.১ সিলেট ডিভিশনের প্রতিনিধি ফয়সাল  আহমেদ, জেসিআই, বরিশালের ভাইস প্রসিডেন্ট কিবরিয়া সারওয়ার এবং লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহ-উপদেষ্টা জয়নব সরকার।

শিক্ষার্থী ফাইজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারি প্রিতম চৌধুরী শাওন। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী এবং বিজনেস ক্লাবের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার