প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২২:২৫
লিডিং ইউনিভার্সিটি ইইই বিভাগের তত্ত্বাবধানে ইলেকট্রিকস ক্লাবের আয়োজনে রোবটিকস বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে চার মাস ব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপর ২:০০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী—১ লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রনিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের রোবটিকস কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রযুক্তিবিষয়ক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
উল্লেখ করে এসময় তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও শিল্প বিপ্লবের যুগে রোবটিকস ও ইলেকট্রনিকসের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই ব্যবহারিক শিক্ষা ও গবেষণায় আগ্রহী হতে হবে।
তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তি নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরিশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের শিক্ষামূলক ও প্রযুক্তিভিত্তিক কর্মশালার আয়োজন খুবই প্রশংসনীয় উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটি ইলেক্ট্রনিক্স ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক রোবটিকস কর্মশালার গুরুত্ব তুলে ধরে একটি রোবটিকস ওয়ার্কশপ স্থাপনের শিক্ষার্থীদের প্রস্তাবকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নির্মানাধীন নতুন একাডেমিক ভবনে স্থাপনের আশ্বাস প্রদান করেন।
রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান পূর্ববর্তী শিক্ষার্থীদের বিভিন্ন রোবটিকস প্রজেক্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক। অনুষ্ঠানে রোবটিকস কর্মশালায় প্রজেক্ট প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপকে সনদ প্রদান করা হয়।
লিডিং ইউনিভার্সিটি ইলেক্ট্রনিক্স ক্লাবের উপদেষ্টা কুলসুমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ক্লাবের সহ—উপদেষ্টা ও ওয়ার্কসপের ইন্সট্রাক্টর তন্ময় চৌধুরী সোহেল এবং ক্লাব প্রেসিডেন্ট আল আবিদ খান। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ইইই বিভাগের শিক্ষার্থী আদিতি ধর এবং সিএসই বিভাগের শিক্ষার্থী ফারদিন আহমেদ।
শিক্ষার্থী দেবস্মিতা বনিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন