প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে শোভাযাত্রায় দলীয় পতাকা ও ব্যানার—ফেস্টুনে শোভিত বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শোভাযাত্রায় উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন