মালামাল তছনছ, পানীয় খেয়ে গেছে চোর!

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০১

দিরাইয়ে স্টিলের দরজা ছিদ্র করে চুরি

-ছবি. সুখবর

দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় একটি ফাঁকা বাসায় স্টিলের দরজা ছিদ্র করে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক রাহুল তালুকদারের বাসায় এই চুরি হয়।


স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাসার মালিক শিক্ষক রাহুল তালুকদারের স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় কয়েক দিন আগে পরিবারের সবাই বাসায় তালা দিয়ে সিলেটে যান। বুধবার চুরির খবর পেয়ে তিনি বাসায় ফিরে দেখতে পান, বাসার স্টিলের দরজা ছিদ্র করে ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করেছে চোর। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে আলমারিতে থাকা বিয়ের পুরোনো প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দামি কাপড়চোপড় নিয়ে যায়।

 


গৃহকর্তা রাহুল তালুকদার জানান, বাসায় নগদ টাকা বা স্বর্ণালংকার না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে চোর চুরির পাশাপাশি ফ্রিজে থাকা কোকাকোলা ও বিস্কুট খেয়ে বেশ ঠান্ডা মাথায় মালামাল তছনছ করে গেছে।


এদিকে এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা গণেশ দাস ও আশীষ ভৌমিকসহ অনেকে। ফাঁকা বাসার নিরাপত্তা নিয়ে চিন্তিত পৌরবাসী রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানো এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার