প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫২
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়
ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘পদ্মা’ শাখার শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘পদ্মা’ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে নিয়মিত ও শতভাগ উপস্থিতির জন্য চার শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— সামিরাহ লিউনা, ছানিয়া জাহান সেতু, জান্নাতুল ফেরদৌস ও তাসনিম জাহান তোরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক খান, সহকারী শিক্ষক অভিলাষ চন্দ্র পাল ও শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক খান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অন্য শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে উপস্থিত হতে উৎসাহিত হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন