দিরাইয়ে বিএনপির একাংশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৫

দিরাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়।


বুধবার দুপুর ১২টার দিকে দিরাই উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে এই উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

 


উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান।

 


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক।
বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান ও সুমন মিয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি—সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার