মাজার জিয়ারতে রাষ্ট্রপতির সিলেট সফর ১৫ সেপ্টেম্বর, প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৮

সিলেটে রাষ্ট্রপতির সফর নির্ধারিত হওয়ায় জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জেয়ারতে আসছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি সিলেট সফরে আসছেন। ওই দিন সিলেটবাসীর পক্ষ থেকে সিটি করপোরেশন রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনাও দেবে।

 


সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের একটি প্রস্তুতিমূলক সভা থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় রাষ্ট্রপতির সফরের কর্মসূচি, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। জানা গেছে, দলীয় দায়িত্বে থাকাকালে মাজার জেয়ারতসহ বিভিন্ন প্রোগ্রামে একাধিকবার সিলেট এলেও রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার প্রথম সিলেট সফর। স্থানীয়ভাবে এ নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। সফরকালে মাজার জিয়ারতের পর নাগরিক সংবর্ধনা দেওয়ার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

 


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)—এর মাজার জিয়ারত করবেন। পরে তিনি সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। এরপর সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সফর সফলে জেলা প্রশাসনের প্রস্তুতি সভার পর প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণও শুরু হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার