লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৮

লিডিং ইউনিভার্সিটির ৭৬তম সিন্ডিকেট সভা রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৯তম একাডেমিক কাউন্সিল সভা এবং ২১তম অর্থ কমিটির সভাসহ অন্যান্য সভায়গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক ও কর্মকর্তাদের চাকরি বর্ধিতকরণ, নিয়োগ, এবং শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 


সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী (অনলাইনে), সরকার কর্তৃক  মনোনীত সদস্য মিজ নাফিসা আরেফীন (অনলাইনে), লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, উপাচার্য মনোনীত সদস্য লিডিং ইউনিভার্সিটির ব্রবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং আমন্ত্রিত সদস্য হিসেবে ট্রাস্টি বোর্ড সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান ও পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার