প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০
সংগৃহীত ছবি
সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নতুনভাবে পথচলা শুরু করতে চান কোচ কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় তিনটি প্রীতি ম্যাচের জন্য বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার রাতে ২৬ সদস্যের দল প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা। বিশ্বকাপে চোটের কারণে খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকেও এবার দলে ফিরিয়েছেন আনচেলত্তি।
তবে স্কোয়াডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গোলরক্ষক পজিশন। দলে অভিজ্ঞ কোনো গোলকিপার না থাকায় এই জায়গায় তরুণদের ওপরই আস্থা রাখতে হচ্ছে ব্রাজিলকে। নতুন কোচের অধীনে পুনর্গঠনের পথে থাকা সেলেসাওদের জন্য আসন্ন এশিয়া সফর তাই হতে পারে নিজেদের নতুন পরিকল্পনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিওস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র
সূত্র: যুগান্তর .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন