প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৯
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে একই সঙ্গে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার জেরে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল রপ্তানি স্থগিত হওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি নিয়ে বাজার পর্যবেক্ষকরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী, রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে নেমে আসে।
এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ে। এর সঙ্গে ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি সিদ্ধান্তও বাজারে উদ্বেগ তৈরি করে।
সূত্র: যুগান্তর .কম
এমডি
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন