হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৫

সংগৃহীত ছবি 

হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ অঞ্চলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে। এদিকে, ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ কাটছে না অভিভাবকদের। 

 

 

সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।
সূত্র: যুগান্তর .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার