ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫০

৫০০ মিলিয়ন ইউরো

সংগৃহীত ছবি 

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর স্বপ্ন একসময় ইউরোপের প্রায় সব শীর্ষ ক্লাবই দেখেছিল। তবে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক এতটাই দৃঢ় ছিল যে, বিপুল অর্থের প্রস্তাবও তাকে নড়াতে পারেনি। ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি জানিয়েছেন, ২০১২ সালে মেসিকে দলে টানতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেই প্রস্তাবের চিঠি পর্যন্ত খুলে দেখেননি আর্জেন্টাইন মহাতারকা।

 

 

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোরাত্তি বলেন, মেসিকে পেতে ইন্টার বড় ধরনের আর্থিক ঝুঁকি নিতেও প্রস্তুত ছিল। এ উদ্দেশ্যে বার্সেলোনায় ক্লাবের একজন প্রতিনিধিকেও পাঠানো হয়েছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয় মেসির অনড় অবস্থানের কারণে।

 

 

মোরাত্তির দাবি, তিনি মেসির কাছে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড সেটি খোলারও প্রয়োজন মনে করেননি। প্রস্তাবের বিস্তারিত না জেনেই তিনি তা ফিরিয়ে দেন।

 

 

পরে মেসির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান মোরাত্তি। তখনও একই অবস্থান স্পষ্ট করেন মেসি। তিনি জানিয়ে দেন, বার্সেলোনাতেই নিজের পুরো ক্যারিয়ার কাটানোর ইচ্ছা রয়েছে তার।    

 

 

মোরাত্তির কাছে এটি ছিল অর্থের বিনিময়ে অসম্ভবকে সম্ভব করার একটি চেষ্টা। বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক সম্পর্কে তিনি অবগত ছিলেন। তবু রেকর্ড অঙ্কের প্রস্তাব হয়তো পরিস্থিতি বদলে দিতে পারে—এমন আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

 

 

বার্সেলোনার হয়ে মেসির অধ্যায় ছিল ইতিহাসগড়া। ২০০৪ সালে মূল দলে অভিষেকের পর কাতালান ক্লাবটির জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন এবং জিতেছেন একের পর এক শিরোপা। তার সময়েই বার্সেলোনা ক্লাব ইতিহাসের অন্যতম সফল সময় পার করে।

 

 

তবে ২০২১ সালে আবেগঘন এক বিদায়ের মাধ্যমে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। আর্থিক ও চুক্তিগত জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। এরপর তিনি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। দুই মৌসুম ফরাসি ক্লাবটিতে খেলার পর বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার