৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯

সংগৃহীত ছবি 

দীর্ঘ ৮৭ বছর ধরে অক্ষত থাকা ফুটবলের একটি রেকর্ড এবার নতুন করে লিখেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ঘরোয়া লিগে টানা ম্যাচে গোল করার ক্ষেত্রে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

 

 

আল নাসরের এই গোলের ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল-রিয়াদের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচ থেকে শুরু করে এরপর প্রতিটি লিগ ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তারা।

 

 

গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর করা গোলের সুবাদে রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসায় আল নাসর। এরপর আল খালিজের বিপক্ষে আবদুল্লাহ আল-হামদানের গোলটি তাদের সেই পুরোনো রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথ খুলে দেয়। ওই গোলের পরই নতুন রেকর্ডের মালিক হয়ে যায় সৌদি ক্লাবটি।

 

 

এর আগে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করার কীর্তি ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের। তাদের বিখ্যাত ‘লা মাকিনা’ দলের হয়ে সে সময় মাঠ মাতিয়েছিলেন জোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তিরা। সেই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।

 

 

প্রায় নয় দশক পর সেই রেকর্ডের দখল নিল আল নাসর। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোও দলটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। রেকর্ড গড়ার ঠিক আগের ম্যাচে আবহার বিপক্ষে তার গোলটি আল নাসরের দীর্ঘ গোল-ধারাবাহিকতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড় ভূমিকা রাখে।

 

 

তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের আরও বড় একটি রেকর্ড এখনো অক্ষত। লিগের ৯৩ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল তারা।

 


তাই ঘরোয়া লিগে রিভার প্লেটকে পেছনে ফেললেও সব ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে তাদের ৯৬ ম্যাচের রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে ৮৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে আল নাসর—যার এই ঐতিহাসিক যাত্রায় অন্যতম আলোচিত নাম ক্রিশ্চিয়ানো রোনালদো।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার