হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৭

‎৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবল (বালক) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। 

 


বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ‎উপ অঞ্চল ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট স্টেডিয়াম মাঠে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও খেলোয়াড়রা নতুন সাফল্য যুক্ত করেছে। উপজেলা ও জেলা পর্যায়ে ধাপ পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা শেষে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালের হ্যান্ডবল দল নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও দলীয় সমন্বয় পরিচয় দিয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। 

 


এ অসাধারণ সাফল্যে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, হাওরাঞ্চলের মফস্বল এলাকার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে অর্জিত এ সাফল্যে আগামী দিনে আরো বড় অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

 


‎এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, হাওরাঞ্চলের মফস্বল এলাকায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে অর্জিত এ সাফল্যে আগামী দিনে আরো বড় অর্জনে অনুপ্রেরণা হয়ে কাজ করবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় আরো ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থী খেলোয়াড়দের উৎসাহিত করে তাদের সাফল্য কামনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার