প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১
সংগৃহীত ছবি
মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে এখন থেকে আজীবন পারিবারিক পেনশন ভোগ করতে পারবেন। এ সুবিধা বহাল রাখতে প্রতি বছর একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
রোববার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের বিষয়ে বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
নতুন নিয়মে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। আর ২৫ বছর বা তার বেশি চাকরিকালে সর্বোচ্চ হারে পেনশন পাওয়ার সুযোগ থাকছে।
কর্মচারীর সবশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে। চাকরিকাল অনুযায়ী পাঁচ বছরে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ এবং ২১ বছরে ৭৫ শতাংশ পেনশন নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে সর্বোচ্চ ৯০ শতাংশ পেনশন পাওয়ার বিধান রাখা হয়েছে।
সূত্র: কালবেলা .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন