পরীমণি নাচলেন এবং নাচালেন, ভিডিও ফেসবুকে শেয়ার

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:২৮

সংগৃহীত ছবি 

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে তাকে এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে।

 

 

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতি বছরই বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিনের ওই অনুষ্ঠানে নাচের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

 

 

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’

 

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচছেন পরীমণি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের নাচ উপভোগ করছেন। ভিডিওর শেষ দিকে অভিনেত্রীকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

 

 

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’

 

 

এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচে আলোচনায় এসেছিলেন পরীমণি। এবার তার নতুন নাচের ভিডিও দেখে সেই পুরনো ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন কয়েকজন নেটিজেন।

 

 

এদিকে ভিডিওতে পরীমণির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তিকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। তার নাম গোলাম হোসেন কিবরিয়া। পেশায় ড্যান্স কোরিওগ্রাফার কিবরিয়ার নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন।

 

 

পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানা গেছে।

 

জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এর শুটিংয়ের কাজও অনেকখানি শেষ হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
সূত্র: কালবেলা .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার