প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৩:৩৭
সু.খবর ছবি
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা হয়।
শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে সভায় শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি, রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আগামী ১ নভেম্বর রবিবার বেলা ১১টায় শতবর্ষপূর্তি উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন এবং আগামী ৭ নভেম্বর শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তী সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন