প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৩:২২
সু.খবর ছবি
রক্তাক্ত ২৮ অক্টোবর’ উপলক্ষে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৮ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার আসরের নামাজের পর শহরের লাল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাতক তাহির প্লাজার সামনপ গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন