মদনপুরে ১০ কেজি গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৩:৩২

এসআরবি’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর এলাকায় সুনামগঞ্জ—সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল জানতে পারে শান্তিগঞ্জ থানার ডাবর পয়েন্ট থেকে যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি সুনামগঞ্জ শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটে মদনপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তার সঙ্গে থাকা কালো রঙের কাঁধব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

 


গ্রেপ্তার ব্যক্তি মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপতার হাওর এলাকার আব্দুল হামিদের ছেলে। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

 


বিষয়টি নিশ্চিত করে এসআরবি—৯—এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দ করা গাঁজা সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 


তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি—৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার