শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৩:০৩

সংগৃহীত ছবি 

চীনের হুবেই প্রদেশে শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীনের উহানে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এ বৈঠক হয়।

 

 

এতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধি দলে ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াক।

 

 

অন্যদিকে, হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় বিভাগের বৈদেশিক সহযোগিতা ও বিনিময় শাখার চতুর্থ পর্যায়ের গবেষক ওয়াং লিয়াং, বৈদেশিক বিনিময় সেবা কেন্দ্রের উপপরিচালক হু বো এবং চীনা দোভাষী লি শুয়েজিয়া উপস্থিত ছিলেন।

 

 

বৈঠকে ডুয়ান শুহুই সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি হুবেই প্রদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন সক্ষমতা ও অগ্রগতির কথা তুলে ধরেন। বর্তমানে হুবেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের ৭৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন বলে জানান তিনি।

 

 

তিনি বলেন, হুবেই প্রদেশে আরও বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা খাতের পেশাজীবীদের স্বাগত জানাতে তারা আগ্রহী। দুই পক্ষের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে বহুমাত্রিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

 

বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন সিনিয়র সচিব মো. আবদুল খালেক। দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে দুই পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি।

 

 

এ ছাড়া শিক্ষার্থী বিনিময় কর্মসূচির পরিধি বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং হুবেই প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা ও যৌথ উদ্যোগ এগিয়ে নিতে হুবেইয়ের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

 

 

বৈঠকে দুই পক্ষের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতার বাস্তবায়নযোগ্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার