২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১২:২৬

সংগৃহীত ছবি 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ছয় উইকেটে ২১৩। তারা এখনো ৫৯ রানে পিছিয়ে।

 

 

সকালে তেজনারায়ণ চন্দরপল ফিফটি পূর্ণ করেন। টেস্টে এটি তার তৃতীয় ফিফটি। গ্রিভসের সঙ্গে তার জুটিতেও আসে ৫৭ রান। ১৮২ বলে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে তিনি স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন।

 

 

এরপর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ নামেন। জাস্টিন গ্রিভসের সঙ্গে তিনি ধীরে ধীরে রান তুলতে থাকেন। ২৭ রানে থাকা চেজ একবার বেঁচে যান। নাঈমের ৭৩তম ওভারের চতুর্থ বলটি বেশি বাউন্স নিয়ে ভেতরে ঢোকে। চেজ সামনে ঝুঁকে ঠেকাতে যান। কিন্তু তা ব্যাটের কানায় লেগে উঠে যায় শর্ট লেগে। সেখানে মুমিনুল হক ডানে ঝাঁপিয়ে দুই হাতে বলটি ধরার চেষ্টা করেন, কিন্তু পারেননি শেষমেশ।

 

 

লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই আঘাত হানেন। ছন্দে থাকা গ্রিভসকে তিনি এলবিডব্লিউ করেন। গ্রিভস আউট হন ৪৬ রানে। এই উইকেটের পরই প্রথম সেশন শেষ হয়। এই সেশনে ২ উইকেট নিয়েছে, লিড নিতে হলে দ্রুত আরও ৪ উইকেট দরকার বাংলাদেশের। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার