লোককবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপিত হবে ৯ ও ১০ নভেম্বর

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২৩:৪১

লোককবি রাধারমন দত্তের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর আয়োজিত প্রস্তুতি সভা রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও  উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান আছকির আলী, পৌর বিএনপির আহ্ববায়ক সালাহউদ্দিন আহমদ মিঠু, যুগ্ম আহ্ববায়ক এম এ মতিন,  জগন্নাথপুর পৌরসভার উপ—সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষক মোশাররফ হোসেন মুসা, শিক্ষক অনন্ত পাল, বাউল শিল্পী বাবুল শাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, রাধারমণ সমাজকল্যাণ পরিষদের সহ—সভাপতি আছকির আলী, সাংস্কৃতিক কর্মী ইন্দ্রজিৎ সূত্রধর, আনোয়ার হোসেন আনু সংবাদকর্মী হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল, আল আমিন প্রমুখ।

 


সভায় রাধারমণ দত্তের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় ৯ ও ১০ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাধারমণের প্রয়াণ দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

 


উল্লেখ্য রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যাগে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস ৩০ বছর ধরে কেশবপুর বাজার সংলগ্ন এলাকায় হয়ে আসছে। রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উৎসবে এ জায়গায় রাধারমণ দত্ত কমপ্লেক্স স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়। ২০২৪ সালের পর আর এ উৎসব উদযাপন হয় নি। পরবর্তীতে এ উৎসব নিয়ে কেশবপুর গ্রামের লোকজনের মধ্যে বিভক্তি দেখা দেয়। গত বছর জেলা প্রশাসকের পক্ষ থেকে লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র গঠন করে জগন্নাথপুর উপজেলা সদরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস পালন করা হয়। এবছর আবারো রাধারমণ দত্তের প্রয়াণ দিবস কেশবপুর বাজার সংলগ্ন এলাকায় করার দাবি উঠলে, এক পক্ষ ইসলামি অরগানাইজেশানের নাম ব্যবহার করে কবরস্থান এলাকায় কোন ধরনের গান বাজনা না করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করে। এ নিয়ে বির্তকের সৃষ্টি হয়।

 


রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ সদস্য আছকির মিয়া জানান, ৩০ বছর ধরে কেশবপুর বাজার সংলগ্ন এলাকায় আমরা রাধারমণ দত্তের প্রয়াণ দিবস পালন করে আসছি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সবাই সেখানে উপস্থিত হয়েছেন। আমরা আবারো ওই জায়গায় মরমী সাধক রাধারমণ দত্তের প্রয়াণ দিবস পালন করতে দাবি জানিয়েছি।

 


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি ইসলাম উদ্দিন বলেন, প্রস্তুতি সভায় আমরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কথা শুনেছি। আমরা বিগত বছরের মতো এবারো সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ কমপ্লেক্সে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার