প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১১:১১
সংগৃহীত ছবি
ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে সেলিমের বসতঘরের বারান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ছালেক আহমদ উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন