মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৬

সংগৃহীত ছবি

জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে-ফিক্সেশন অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৮ নভেম্বর থেকে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।

 


বুধবার (৪ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

 

আদেশে বলা হয়েছে, মাউশিতে কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন-সিটু) হিসেবে দায়িত্ব পালনকারী যেসব কর্মকর্তা জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে-ফিক্সেশনের অনুমোদন পেয়েছেন, তাদের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।

 

 

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২৬ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বিলের হার্ডকপি আগামী ৮ নভেম্বর থেকে অধিদপ্তরের ক্যাশ শাখায় জমা দিতে হবে। এ জন্য নির্ধারিত স্থান হলো প্রথম ব্লকের ৩০৬ নম্বর কক্ষ।

সূত্র:যুগান্তর.কম
এসএ

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার