প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৪:২৫
সু.খবর ছবি
ফুটবল খেলাকে কেন্দ্র সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে এই সংঘর্ষের সূত্রপাত সৃষ্টি হয়ে দুই ঘন্টার অধিক সময় ধরে দফা দফায় হামলা পাল্টা হামলা হয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়রছেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহযোগিতা পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার ফুটবল খেলার জয় পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন আইন বহির্ভূত ভাবে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন