শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৫

সংগৃহীত ছবি 

স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটেন টালিউড নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। গত ৩ নভেম্বর জন্মদিনে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন রাজ। তবে জন্মদিনের সেই পার্টিতে বড় একটা চমক ছিল কেক কাটার পর্বে, যেখানে সশরীরে উপস্থিত না থেকেও নানাভাবে আলোচনায় ছিলেন অভিনেতা দেব।

 

 

চলতি পূজায় ‘দেশু৭’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় দীর্ঘদিন পর একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী। পুরনো সব দূরত্ব ভুলে পেশাগত জায়গায় তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এই ছবি ঘোষণার পর থেকেই তাদের নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হয়। শুটিং ও প্রচারের ব্যস্ততা নিয়ে নানা আলোচনা চললেও ৩ নভেম্বর জন্মদিনে শুভশ্রীর পাশে থেকে সব জল্পনার অবসান ঘটিয়েছেন রাজ। জন্মদিনের পার্টিতে রাজের আনা একটি গোলাপি রঙের কেকের পাশাপাশি আরেকটি বিশেষ কেক কাটেন এই নায়িকা।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে কালো রঙের অফ শোল্ডার ড্রেস পরেছিলেন শুভশ্রী। হাসিমুখে একটি বিশালাকার কেক কাটেন তিনি, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল দেব ও শুভশ্রী জুটির সাতটি সিনেমার ছবি দিয়ে। রাজ ও অভিনেতা যীশুসহ অন্যান্য অতিথিরা সে সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন।

 

 

‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘ধূমকেতু’ এবং তাদের সর্বশেষ ছবি ‘দেশু৭’ সিনেমার পোস্টার বা ছবি খোদাই করা ছিল ওই কেকটিতে। কেকটি দেখে ভীষণ খুশি হন শুভশ্রী। তবে এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় প্রশ্ন উঠেছে, শুভশ্রীর পারিবারিক এই জন্মদিনের অনুষ্ঠানে দেব কেন উপস্থিত ছিলেন না। অনেকের মতে, পেশাগত খাতিরে দেব ও শুভশ্রী পর্দায় ফিরলেও ব্যক্তিগত বা পারিবারিক অনুষ্ঠানে তাদের একে অপরের দেখা মেলে না, যেমনটা দেবের বাড়ির গণেশ পূজাতেও দেখা যায়নি শুভশ্রীকে।

 

 

গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ‘দেশু৭’। বছরের শুরু থেকে এই ছবি ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা থাকলেও বক্স অফিসে তা প্রত্যাশিত জোয়ার তুলতে পারেনি। পূজায় মুক্তি পাওয়া অন্য ছবির তুলনায় এই সিনেমার আয় কিছুটা কম হয়েছে। আগামী দিনে এই জুটিকে অন্য কোনো সিনেমায় আর দেখা যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: কালবেলা .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার