সুনামগঞ্জ জেলা জামায়াতের নতুন আমির অ্যাডভোকেট শামসউদ্দিন

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১৭:০৩

দীর্ঘ সময় ধরে শূন্য থাকা সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমিরের পদে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭—২০২৮ কার্যকালের জন্য ঘোষিত জেলা ও মহানগরী আমিরদের তালিকায় সুনামগঞ্জ জেলা আমির হিসেবে অ্যাডভোকেট শামসউদ্দিনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই তালিকার ৫৯ নম্বর ক্রমিকে সুনামগঞ্জ জেলার আমির হিসেবে তাঁর নাম উল্লেখ রয়েছে।

 


শামসউদ্দিন বিগত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। এর আগে তিনি দলটির জেলা নায়েবে আমিরের দায়িত্ব পালন করছিলেন।

 


জাতীয় নির্বাচনের সময় থেকেই সুনামগঞ্জে জামায়াতের প্রার্থী নিয়ে টানাপোড়েন চলছিল। সুনামগঞ্জ—১ আসনে শুরুতে জামায়াতের প্রার্থী হিসেবে তৎকালীন জেলা আমির তোফায়েল আহমদ খানকে মনোনীত করা হয়েছিল। পরে ১১ দলীয় জোটে জামায়াত যুক্ত হলে জোটের পক্ষ থেকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয় আরেক শরিক দলের প্রার্থী মোজাম্মেল হককে।

 


জোটের সিদ্ধান্ত অনুযায়ী, ওই আসনে অন্য কোনো শরিক দল বা জামায়াতের কোনো প্রার্থী থাকার কথা ছিল না। তবে সেই নির্দেশনা না মেনে তোফায়েল আহমদ খান জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রায় ৯০ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। নির্বাচনের কয়েক মাস পরেই দলীয় সিদ্ধান্তে তিনি জেলা আমিরের পদ হারান। এরপর থেকে পদটি শূন্য ছিল। এবার নতুন কমিটির তালিকায় সেই শূন্যতা পূরণ করা হলো।
নিজের ফেইসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে সাবেক আমির তোফায়েল আহমেদ খানও অভিনন্দন জানিয়েছেন শামস উদ্দিন আহমদ কে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার