তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণার লক্ষ্যে সভা

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১৭:২৭

ছবি-সু.খবর

তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তাহিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে কমিউনিটি মোবিলাইজেশন সভা হয়। সভায় জানানো হয়, ২০২৭ অর্থ বছরের মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।


সভায় মা ও শিশুর পুষ্টি উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠী, কমিউনিটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সদস্য একেএম নাসের উজ্জ্বল, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম, ইউপি সদস্য শরবুলা বেগম ও স্থানীয় কমিউনিটি সদস্যগণ।


ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান বলেন, অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তোলা আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা, পরিবার পর্যায়ে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আমরা স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে চাই। তাহিরপুর সদর ইউনিয়নকে ২০২৭ অর্থবছরের মধ্যে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও অংশীদারত্ব প্রত্যাশা করছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার