কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:২৪

সংগৃহীত

জুমার নামাজ আদায় শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, তার মধ্যে একটি হলো, সকলের জন্য নামাজে অংশগ্রহণের আম (সাধারণ) অনুমতি থাকতে হবে। তবে কোনো নিরাপত্তাজনিত কারণে যদি কোনো এলাকায় প্রবেশ বা বের হওয়ার সাধারণ অনুমতি না থাকে তাহলে সেখানে জুমার নামাজ আদায় করা যাবে কিনা?


যেমন, একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন—

‘আমাদের মুরগীর ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরির ভেতরই কর্মচারীদের থাকার ব্যবস্থা আছে। মুরগীর জন্য মহাক্ষতিকর ভাইরাসজনিত সমস্যার কারণে কর্মচারীদের বাইরে যাওয়া নিষেধ থাকে। ফলে সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ওয়াক্তিয়া নামাজ ঘরেই আদায় করে থাকে। একই সমস্যার কারণে তাদেরকে জুমার জন্যও বাইরের মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এখন তাদের জন্য ফ্যাক্টরির ওয়াক্তিয়া নামাজ ঘরে জুমা পড়া জায়েজ হবে কি না? না কি যোহর পড়তে হবে। নামাজ ঘরটি ওয়াকফিয়া মসজিদ নয়। অনেকের ধারণা, জুমা আদায়ের জন্য জামে মসজিদে যেতে হবে। শুধু মসজিদ হলেও চলবে না। এটা ঠিক কি না?


প্রশ্নোক্ত কারণে কর্মচারী ও ফ্যাক্টরির অভ্যন্তরে অবস্থানকারী অন্যান্য মুসল্লিদের জন্য ওই নামাজ ঘরে জুমা আদায় করা সহীহ হবে। জুমার জন্য ওয়াকফিয়া মসজিদ হওয়া শর্ত নয়। একইভাবে জামে মসজিদ হওয়াও শর্ত নয়। 

 

তবে নিয়ম হল, যেকোনো ফরজ নামাজই ওয়াকফকৃত শরয়ী মসজিদে জামাতের সাথে আদায় করা। একইভাবে জুমার ক্ষেত্রেও সাধারণ নিয়ম হল, ছোট ছোট জামাত না করে একত্রে এলাকার বড় কোনো জামে মসজিদে আদায় করা। 

 

ফ্যাক্টরির অভ্যন্তরে জুমা পড়ার সুযোগ থাকা সত্ত্বেও জুমা না পড়ে জোহর পড়া জায়েজ হবে না। কারণ যে জায়গার জন্য জুমার বিধান প্রযোজ্য সেখানে মুকীমদের জন্য জুমা পড়া ফরজ। কোনো কারণ ছাড়া জুমা না পড়ে জোহর পড়া বৈধ নয়।
সূত্র: ঢাকা পোস্ট

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার