ইমানুজ্জামান মহীর নতুন ব্ই’র মোড়ক উন্মোচন ও পাঠপ্রতিক্রিয়া

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৫

সু.খবর ছবি

ইমানুজ্জামন মহীর সদ্যপ্রকাশিত গল্পগ্রন্থ মৃত্যু ও ভালোবাসা এবং কবিতাগ্রন্থ নিঃশব্দের ভাজ করা শব্দ—এর মোড়ক উন্মোচন ও পাঠপ্রতিক্রিয়া অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেখক ও গবেষক সুখেন্দু সেন।

 

সভায় পাঠ প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও ইমানুজ্জামান মহীর এই সাহিত্যচর্চা দেশ, জাতি ও নিজস্ব সংস্কৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসার পরিচায়ক। তিনি গদ্যে চমৎকারভাবে প্রবাসী জীবন ও তার দুঃখ—বেদনা, দেশের রাজনীতি, অসংগতি ও সামাজিক পরিপাশ^র্ নিয়ে চমৎকারভাবে কাহিনী বিন্যস্ত করেছেন। গল্পে তিনি অনায়াস, কাহিনী নির্মাণে অনবদ্য এবং চরিত্রকে পূর্ণতা দানে পারঙ্গম।

 

তিনি প্রকৃতি ও পরিবেশ বর্ণনায় কল্পনার সুন্দর জগৎ তৈরি করেছেন যা কেবল একজন সাহিত্যিক ছাড়া আরও কারও দ্বারা সম্ভব নয়। কবিতাগ্রন্থ নিয়ে আলোচনায়ও বক্তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মহী একাত্তর বছর বয়সেও যেভাবে কবিতাচর্চায় নিমগ্ন থাকছেন তা তাঁর সহজাত কবিসত্ত্বার বহিঃপ্রকাশ বলে বক্তারা উল্লেখ করেন। কবি ও সমাজকর্মী ওবায়দুল মুন্সীর সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন কবি রোকেস লেইস, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাড. চান মিয়া, কবি ইকবাল কাগজী, মুরশেদ আলম, কবি কুমার সৌরভ, অষ্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ সায়ন চক্রবর্তী, অ্যাড. এনাম আহমদ, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, শিক্ষক সাজাউর রহমান, সমাজকর্মী ও শিক্ষক মশিউর রহমান, ব্যাংকার আশরাফ শাহীন, লেখক এস.ডি. সুব্রত,  সুরঞ্জিত গুপ্ত রঞ্জু প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার