প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১২:২৫
সু.খবর ছবি
ছাতকে ২১ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নোয়ারাই ইউনিয়নের ইসলামপুর গ্রামে আজম আলীর বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনতা আটক করে রাখা ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের রুয়েল নুর এর পুত্রদ্বয় সোহেল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (২০) কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাদের হেফাজত থেকে ২০ বোতল এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি এবং এক বোতল আইস ভদকাসহ মোট ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় ০৯/২০২৬ইং মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের আশু মিয়ার ছেলে মোহাম্মদ জালাল আহমদ (৩৫) এবং ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের লালন শাহের ছেলে মো. জুবায়ের আহমদ (২৩)।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চার আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন