পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৩

সংগৃহীত ছবি

সম্প্রতি আদালত প্রাঙ্গণে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকের বিরুদ্ধে তোলা তার এই অভিযোগের প্রেক্ষিতে অবশ্য নেটিজেনদের বেশিরভাগই সেই সাংবাদিকের পক্ষেই অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পরীমনিকে ওই সাংবাদিকের দ্বারা কোনো ‘ব্যাডটাচ’-এর শিকার হতে দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। 

 

 

ঠিক এই সময়েই পরীমনির পাশে এসে দাঁড়িয়েছেন আরেক আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে পরীমনির পক্ষে কথা বলতে গিয়ে প্রভা নিজেও পড়েছেন সমালোচনার মুখে। 

 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সাদিয়া জাহান প্রভা। ভিডিওতে তাকে বেশ আবেগপ্রবণ ও ক্ষুব্ধ মনে হয়েছে।

 

 

শুরুতেই প্রভা বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।’ এরপরই তিনি পরীমনির ঘটনার সূত্র ধরে ওই সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’ 

 

 


পরীমনিকে সমর্থন জানাতে গিয়ে প্রভা নিজের জীবনেরও একটি তিক্ত অভিজ্ঞতার কথা টেনে আনেন। তিনি দাবি করেন, অতীতে তিনিও এমন পরিস্থিতির শিকার হয়েছেন।

 

 

ঘটনা বর্ণনা করে প্রভা বলেন, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন।’ খানিকটা থেমে নিজের রাগ চেপে রেখে তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম! আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’ 

 

 

প্রভার অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার শরীরের প্রায় কাছাকাছি (বুকের দিকে ইঙ্গিত করে) চলে এসেছিলেন। তিনি যতই পেছনের দিকে সরছিলেন, ওই সাংবাদিকের হাত ততই তার কাছাকাছি আসছিল। অভিনেত্রীর মতে, ওই মুহূর্তে একটু এদিক-সেদিক নড়াচড়া হলেই একটি ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ ঘটে যেতে পারত। 

 

 

পরীমনি কাণ্ডে ওই সাংবাদিককে বয়কট বা তার পাশে না দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত দাবি করেন প্রভা। কিন্তু তার এই সহানুভূতিশীল ভিডিও বার্তাটি সাধারণ নেটিজেনদের অতটা মন জয় করতে পারেনি। বরং প্রভার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমের মন্তব্যঘরে শুরু হয়েছে তীর্যক সমালোচনা। 

 

 

অনেকেই প্রভার এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে নানা প্রশ্ন তুলেছেন।  

সূত্র:যুগান্তর .কম
এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার