কচুর লতি কেন খাবেন?

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:৪০

সংগৃহীত ছবি

কচু সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি। কচুরি মতো কচুর লতিও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এই সবজিটি খাদ্যতালিকায় রাখলে যেসব উপকারিতা পাওয়া যায়-

 

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে
কচুর লতিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। নিয়মিত খাদ্যতালিকায় কচুর লতি রাখলে তা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে। তবে খেয়াল রাখবেন যেন কচুর লতি ভালোভাবে রান্না করা হয়, তাহলে সহজে হজম হতে পারে।

 

কোলন ক্যানসার প্রতিরোধে সহায়ক 
চিকিৎসকদের মতে, ফাইবারসমৃদ্ধ খাবার কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। যেহেতু কচুর লতিতে প্রচুর ফাইবার থাকে, তাই এটি কোলন ক্যানসার প্রতিরোধে কার্যকর হতে পারে। এছাড়া, এটি পাইলস বা অর্শের মতো বিব্রতকর ও কষ্টদায়ক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে।

 

হৃদরোগের ঝুঁকি কমাতে পারে
কচুর লতি খেলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। কারণে এতে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। উচ্চ মাত্রার খারাপ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ—উভয়ই হৃদরোগের ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হয়।

 

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

যদি আপনার ডায়াবেটিস থাকে বা এতে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে, তাহলে কচুর লতি এবং অন্যান্য ফাইবারসমৃদ্ধ শাকসবজি খাওয়া আপনার জন্য উপকারী হতে পারে। কারণ, এগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। 

 

রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে
কচুর লতিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ কারণে এটি ফ্লু বা সাধারণ সর্দির মতো সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তাছাড়া, ত্বককে সুস্থ ও সুন্দর রাখার জন্যও কচুর লতিতে থাকা ভিটামিন সি উপকারী। সূত্র:

সূত্র: সমকাল.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার