তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৮:৩১

তাহিরপুর—সুলেমানপুর সড়কে অটোরিকশা উল্টে ফরিদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং সাইফুল ইসলাম (৪৫) নামে একজন আহত হয়েছেন। নিহত ফরিদ আহমদ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। আহত সাইফুল ইসলাম শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

 


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের সামনে দিয়ে অটোরিকশার ছাদে করে ৭ বান্ডিল ঢেউটিন নিয়ে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় একটি উঁচু স্থানে উঠতে গিয়ে অটোরিকশাটি উল্টে গুরুতর আহত হন ফরিদ আহমদ ও সাইফুল ইসলাম। পরে সঙ্গীরা আহত অবস্থায় দুইজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বলেন, আহত দুইজনের মধ্যে ফরিদ আহমদ মারা গেছেন। অপর আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার