প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৩:৪৯
নুসরাতের বাড়িতে আগুন
সংগৃহীত ছবি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন- এমন প্রশ্ন রেখেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ প্রশ্ন রাখেন।
আসিফ লিখেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’
পোস্টে নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবি যুক্ত করেছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। এতে আগুন লেগে ঘর পুড়ে গেছে এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন। এই এনসিপি নেত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেন, বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
সূত্র: যুগান্তর .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন